দেবীদ্বারে ‘অংশগ্রহণ মূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনের’ প্রত্যাশায় সুজন এর মানববন্ধন
বিরাজমান রাজনৈতিক সংকট নিরশনে রাজনৈতিক দল সমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে শনিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় দেবীদ্বার নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের সামনে মানববন্ধন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)
দেবীদ্বার উপজেলা শাখা কমিটি।
সুজন দেবীদ্বারের সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মো.
কামরুল হাসান মুন্সির সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম মিজানুর রহমান কাউসার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো.
আশরাফুল আলম সুমন, মো.
অলি উল্লাহ তুহিন, মো.
মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো.
আরিফুল ইসলাম সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন রবিন,
অর্থ-সম্পাদক শাহপরান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ-আল-মামুন,
সদস্য আবদুল্লাহ সামি,
অ্যাডভোকেট .অলিদা বেগম অলি,
অ্যাডভোকেট সুদিপ চন্দ্র রায়,
সাইফুল ইসলাম,
ডাঃ এনামুল হক, প্রভাষক কাজী মনিরুল ইসলাম, শামীম আহম্মদ, রাজিব জামান, মো.
রাসেল, সুমন সেন জয়,
মো. কাইয়ুম ভুইয়া, মো.
আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সুজন চায় নির্বাচন হবে অংশগ্রহন মূলক ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি সেই নির্বাচনের জন্য অনূকুল নয়। একদিকে ক্ষমতাসীন দল চায় নিজেদের অধীনে নির্বাচন এবং বিপক্ষ রাজনৈতিক দলগুলো চায় তত্বাবধায়ক সরকার।
ইতিমধ্যে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে। এমন অবস্থায় দলগুলো যদি নিজনিজ অবস্থান পরিবর্তন না করে তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরী হবে, যা কাম্য নয়।
এই অবস্থায় আমরা একটি অংশগ্রহণ মূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ,
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাখি।
%20PIC;-SOJON-05.08.2023%20(1).jpg)
%20PIC;-SOJON-05.08.2023%20(4).jpg)
%20PIC;-SOJON-05.08.2023%20(2).jpg)
%20PIC;-SOJON-05.08.2023%20(3).jpg)