ঢাকার মগবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত কুমিল্লার দেবীদ্বারের নুসরাত জাহান সুমি (৩৮) বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।
নিহত নুসরাত জাহান সুমী ঢাকার কাওরান বাজার এলাকায় (বিবিআরএএল) নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে সিনিয়র এনালিস্ট হিসাবে চাকরি করতেন।
প্রতিদিনের ন্যায় নুসরাত সোমবার রাতে অফিস শেষে বাসায় ফিরার পথে মগবাজার রেলগেট এলাকায় রাত ৯টায় ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত নুসরাত জাহান সুমি দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সরকার বাড়ির মৃত তফাজ্জল হোসেন সরকারের মেয়ে এবং তার স্বামী একই উপজেলার রাজামেহার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সরকারের দ্বিতীয় পুত্র পল্লী সঞ্চয় ব্যাংক মুরাদনগর শাখায় কর্মরত তানভীর আহামেদ সরকারর।
তার এ অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে গোটা দুই পরিবার।
মঙ্গলবার সকালে নুসরাত জাহান সুমীর গ্রামে বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের আহাজারি করছেন। একই উপজেলায় তার স্বামী পরিবারের সদস্যরাও শোকাহত। সুমীর নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
মঙ্গলবার সকাল ১১টায় তার শ্বশুরবাড়ি দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সরকার বাড়ির জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়।
নুসরাত জাহান সূমীর স্বামী তানভীর আহামেদ সরকার বলেন, তাদের বিয়ে হয়েছিল প্রায় ৫ বছর পূর্বে। তাদের কোন সন্তান না হলেও স্বামী-স্ত্রীর সম্পর্কে কখনোই কোন মনোমালিন্য হয়নি।
%20PIC;-%20REL%20ACCDIENT%20NIHOTO%20NORSAT'R%20JANAJA-%2018.10.2022.jpg)