সড়কে বাঁধ সাদল দেবীদ্বার থানার একটি গাছ
২০ কিঃ মিঃ যানজট; ৭ ঘন্টায় অপসারন; সীমাহীন জনদূর্ভোগ
প্রবল বর্ষণে মাটি দূর্বল হয়ে যাওয়ায় দেবীদ্বার থানার আঙ্গীনার ১টি বিশাল গাছ (রোডচামল)
সড়কের উপর উপড়ে পড়ে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার
(১৬ আগষ্ট)
ভোর রাত অনুমান ৪ টায় এ ঘটনাটি ঘটে। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তায় চলাচলে যাত্রী ও মালপরিবহন। এসময় অফিসগামী যাত্রী,
হাসপাতালগামী রোগি ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,
কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় দেবীদ্বার থানার বাউন্ডারির ভিতর থেকে একসাথে ৩টি গাছ রোডচামল,
নাড়িকেল, মেহাগুনি)
কুমিল্লা- সিলেট মহাসড়কের উপর উপড়ে পড়েছে। সড়কের ওপর গাছগুলো পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়,
এতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর থেকে দেবীদ্বার উপজেলার শালঘর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ৭ ঘন্টা পর সড়ক থেকে গাছগুলো সড়িয়ে নিতে দেবীদ্বার পৌরসভার কর্মী,
থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো সড়ক থেকে অপসারন করতে সক্ষম হয়েছি। তারা আরো বলেন,
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অনেক জায়গায় মরা গাছগুলো ঠাঁই হয়েছে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় তা ভেঙ্গে পড়ে বড়ধরনের দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হতেপারে। তাই এ বিষয়েও ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ বিভাগকে অনুরোধ করবো।
এ ব্যপারে মুরাদনগর এস,এফ,এন, টি,সি কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সড়ক সংস্কারের কারনে আমরা সড়ক জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। দু’দপ্তর মিলে চলতি মাসের মধ্যেই সড়কের দু’পাশের জিবীত এবং মৃত গাছগুলো গাছগুলো গননা ও চিহ্নীতকরণ শেষে আগামী মাসেই দরপত্র আহবানের মাধ্যমে কাটা হবে।
সামাজিক বনবিভাগ কুমিল্লা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন,
একনের সভায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কটি ৪ লেইনে সংস্করণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে সওজ ও বন বিভাগের তত্বাবধনের গাছগুলো কর্মনে উভয় দপ্তরের কর্মকর্তাগন বসে সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে চলতি মাসে মধ্যে কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্ট থেকে ব্রাক্ষণবাড়িয়া জেলার কালামুড়িয়া পর্যন্ত সড়কের দু’পাশের গাছগুলো গণনা ও চিহ্নীত করা শেষে আগামী মাসে গাছগুলো দরপত্র আহবানের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, বৃষ্টির কারণে ভোর রাতে গাছ উপরে সড়কে পড়েছে, আমরা সড়কে যানচলাচল সচল করতে পুলিশ সদস্য,
পৌরসভার পরিচ্ছন্ন কর্মী, ও ফায়ার সার্ভিসের কর্মীদের বিরামহীন চেষ্টায় সকাল সাড়ে ১১টার মধ্যে সড়ক উন্মুক্ত করতে পেরেছি।
%20PIC;-%20ROAD%20BLLOCK-16.08.2023%20(1).jpg)
%20PIC;-%20ROAD%20BLLOCK-16.08.2023%20(4).jpg)
%20PIC;-%20ROAD%20BLLOCK-16.08.2023%20(5).jpg)
%20PIC;-%20ROAD%20BLLOCK-16.08.2023%20(2).jpg)
%20PIC;-%20ROAD%20BLLOCK-16.08.2023%20(3).jpg)