মুক্তিযোদ্ধা ও ‘রত্মগর্ভারা অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে’
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও এলাকার সাংস্কৃতিক কর্মকর্তা এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও রত্নগর্ভাদের অবদান অনস্বীকার্য ও অবিস্মরণীয় হয়ে থাকবে। আলোকিত ও গুনী মানুষদের জীবনকর্ম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শনিবার সকাল ১১টায় উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউপি কার্যালয় মিলনায়তনে আয়েজিত ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলী আজম ও রতœগর্ভা হাসেনা বেগম স্মৃতি সংঘ’ কর্তৃক আয়োজিত তাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া-মাহফিলে বক্তারা ওই বক্তব্য তুলে ধরেছেন।
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলী আজম বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তার স্ত্রী রত্নগর্ভা হাসেনা বেগম সমাজ সেবা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছিল।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক ও ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবির’র সভাপতিত্বে অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মো. বজলুলর রহমান, ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরকার, দেবীদ্বার উপজেলার সাবেক প্রশানসিক অফিসার আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহআলম, আব্দুস সোবহান মাস্টার, সাবেক মেম্বার আব্দুল হামিদ,সাবেক ব্যাংকার, আব্দুর রব, আওয়ামীলীগ নেতা মোঃ হারুনুর রশিদ সার্ভেয়ার,সফিকুল ইসলাম মেম্বার, মো. কামাল উদ্দিন মেম্বার, মিনুয়ারা বেগম মেম্বার, জাকির হোসেন মেম্বার, আবুমুসা মেম্বার, মো. হিরন মিঞা মেম্বার, মো. সিরাজুল ইসলাম মেম্বার, মো. এমদাদুল হক মেম্বার, মো.হাবিবুর রহমান গাজী, বিউটি আক্তার মেম্বার, তাছলিমা আক্তার মেম্বার, ইউনিয়ন সচিব মো. জাফর আহম্মদ ও হিসাব সহকারী মো.মতিউর রহমান প্রমুখ।
এছাড়াও তাদের ৩য় মৃত্যুার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন দোয়ামাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। তাদের পরিবারে পক্ষ থেকে মসজিদে মসজিদে মিলাদ, মাদ্রাসার ছাত্র ও দরিদ্রদের মধ্যহ্নভোজের আয়োজন করেছে।
%20PIC;-%20FRIDOM%20FAITER-%2005.08.2023%20(1).jpg)
%20PIC;-%20FRIDOM%20FAITER-%2005.08.2023%20(2).jpg)
%20PIC;-%20FRIDOM%20FAITER-%2005.08.2023%20(4).jpg)