Friday, 21 April 2023

দেবীদ্বারে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’র পক্ষ থেকে ঈদের নতুন কাপড় পেল এক হাজার দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ


রমজানের শেষ দিন শুক্রবার(২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৮টি ওয়ার্ডে এক হাজার দরিদ্র মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে। ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই ব্যতীক্রমী আয়োজন করেছে। 

উপকার ভোগী দরিদ্র নারী-পুরুষ নতুন কাপড় পেয়ে আনন্দের এক উচ্ছাস বন্যায় মেতে উঠেছে।

ওই ইউনিয়নের আটটি পয়েন্টে সংগঠনটির সেচ্ছা সেবীদের সুশৃঙ্খল পরিবেশনায় ঈদ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতিপতি ও ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির। 

উপকারভোগীরা এবারের ঈদে নতুন কাপড় পড়ে ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়ায় মানবিক সংগঠনের এ মহতী উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।  

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতিপতি ও ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বলেন, ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন অনেক মহতী কাজ করছে। সমাজের সুবিধা বঞ্চিত এক হাজার অসচ্ছল ও দরিদ্র মানুষকে ঈদবস্ত্র দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন। এধরণের মহতী কার্যক্রমে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.