দেবীদ্বারে ‘নিউ ভিশন এলাহাবাদ’ এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো শতাধিক এতিম, প্রতিবন্ধী, অসহায় ও পথ শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় তুলে দিয়ে সড়ক দর্ঘটনায় আহত মোঃ সোহেল আহমেদ এক আনন্দঘন পরিবেশের উদ্ভাবন করলেন। শিশু এবং প্রতিবন্ধীদের উচ্ছাস আর আনন্দের বন্যায় এক নতুন দিগন্তের সূচনা হয়। প্রতিবন্ধীদের ছাড়া অধিকাংশ শিশুই ছিল ৫-১২ বছর বয়সী। উপকার ভোগী দরিদ্র নারী-পুরুষ নতুন কাপড় পেয়ে আনন্দের এক উচ্ছাস বন্যায় মেতে উঠেছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় এলাহাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ‘নিউ ভিশন এলাহাবাদ’ এর এ স্বেচ্ছাসেবী সংগঠনটি নানা সমাজসেবামূলক কাজের আয়োজনে এলাকায় বেশ সুনাম ও সূখ্যাতীর প্রশংসায় প্রশংসিত।
ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রবীন শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান ফুলমিয়া, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মো. ছিদ্দিকুর রহমান, মো. সোহেল বাবু, আল আমিন, সবুজ প্রমূখ।

