Wednesday, 19 April 2023

বিয়ের প্রলোভনে ট্রাকে করে এনে ট্রাকেই প্রেমিকাকে ধর্ষণ; ধর্ষক আটক


কুমিল্লার দেবীদ্বারে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় প্রেমিক মোঃ এমরান(২৫)কে গ্রেফতার পূর্বক বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজারের পশ্চিমে প্রায় আধা কিঃমিঃ দূরে সড়কের পাশে একটি নির্জন জায়গায় মোঃ এমরান কর্তৃক চালিত ট্রাকের ভেতরেই বিয়ের প্রলোভনে ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ভিকটিম একজন স্বামী পরিত্যাক্তা নারী, বয়স ২৮ বছর। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর (জাফলং) গ্রামে। পেশায় তিনি একজন নাট্যকার ও টিকটকার। আর অভিযুক্ত এমরান (২৫) জাফরগঞ্জ গ্রামের ফরিদ মেম্বারের বাড়ির মো. শহিদুল্যাহর ছেলে। সে পেশায় একজন আন্ত:জেলা ট্রাক চালক। প্রায় ২ বছর পূর্বে অভিযুক্ত মোঃ এমরান এর সাথে সিলেট জেলাধীন জাফলং এলাকায় ঘুরতে গিয়ে টিকটক করার সময় ভিক্টিমের সাথে পরিচয় হয়। টিকটক করার সময় মোঃ এমরান (২৫) ভিক্টিমের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরবর্তিতে ওদের দু’জনের মধ্যে কথোপকথন চলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

ওই ঘটনার পূর্বে প্রেমের সম্পর্কের জেরে অভিযুক্ত মোঃ এমরান (২৫) ভিক্টিমকে বিবাহ করার আশ^াসে গত ১৮ মার্চ তার নিজ বাড়ি জাফরগঞ্জে নিয়ে আসে। এমরান তার পিতা- মাতার সাথে জাফরগঞ্জ পশ্চিমপাড়া তাজু হুজুরের বাড়ীতে ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন এমরানের পিতা- মাতা বাসায় না থাকার সুবাধে ১৮ মার্চ দিবাগত রাত ১০টা থেকে পরদিন ১৯ মার্চ সকাল ১১টা পর্যন্ত ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। 

পরবর্তীতে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) এমরান ভিক্টিমকে বিয়ের আশ্বাসে সিলেট থেকে নিজে চালিত ট্রাকে তুলে নিয়ে রাত অনুমান ১২টায় দেবীদ্বার জাফরগঞ্জ এলাকায় নিয়ে আসে। জাফরগঞ্জ বাজার হতে পশ্চিম দিকে অনুমান আধা কিলোমিটার দুরে রাস্তার পাশে নির্জন স্থানে এমরান ট্রাকের ভিতর পুনরায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিক্টিম(২৮) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোঃ এমরানকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ধর্ষনের অভিযোগ পাবার পর অভিযুক্তকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.