Saturday, 11 March 2023

দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ইতালী প্রবাসীদের সংবর্ধনা

দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দিয়েছে ইতালীর ভেনিসে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠনবৃহত্তর কুমিল্লা সমিতি শনিবার স্থানীয় সময়  বিকাল টায় স্থানীয় একটি হোটেলে এক জাকজমক পূর্ণ আয়োজনে ওই সংবর্ধনা দেয়া হয়

 


কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক শরিফ মৃধার সভাপতিত্বে এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ঢালি, ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ভুইয়া, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি সোলাইমান হোসাইন, ভেনিস আওয়ামী লীগের সদস্য সচিব মোস্তাক আহমেদ, কুমিল্লা জেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসাইন, কুমিল্লা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মমিন ভুইয়া প্রমূখ




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.