Saturday, 11 March 2023

দেবীদ্বারের সেই ইউএনও অবশেষে বদলি


কুমিল্লার দেবীদ্বার উপজেলার বহুল বিতর্কিত, আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর আবারো বদলির আদেশ হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর ৭ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভ‚ঞা উপজেলায় বদলী করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রæয়ারি প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে বদলি করা হয়েছিলো। সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল ভেঙ্গে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানো সহ নানা অভিযোগ রয়েছে। ইউএনও’র বদলির সংবাদ উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে তার দ্বারা ভুক্তভোগীরাসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবীদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে একাধিকবার সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি। দেবীদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিলো। কিন্তু বিশেষ খুঁটির জোরে ওই বদলি স্থগিত করে এতদিন তার পদে বহাল ছিলেন। তিনি গত ২০ ফেব্রæয়ারী দেবীদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে আবারো বির্তকের জন্ম দিয়ে ব্যাপক সমালোচিত হন। এর আগে গত জাতীয় বিজয় দিবস অনুষ্ঠানে সরকারী প্রোটোকল ভেঙ্গে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন। গত ২মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে লোকজন কম থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করে মিডিয়ার শিরোনাম হন তিনি। 
যেখানে মহাসড়কে সিএনজি- ইজিবাইকসহ তিন চাকার যানবাহন নিষিদ্ধ সেখানে এ ধরণের সিদ্ধান্তে হতবাক ছিল এলাকাবাসী। দেবীদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্ত্তী স্বাক্ষরিত ৪৬.২০.১৯.৪০. ৭০.০৭.০০৬ .২৩/১০৯-১১৩ নং স্মারকে ২০/০২/২০২৩ইং তারিখের স্বাক্ষরে পৌর এলাকার সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার কার-মাইক্রো এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ডগুলো কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়ক সংশ্লিষ্ট ‘দেবীদ্বার পুরাতন বাজার থেকে- ওয়াহেদপুর সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার জেলা পরিষদ মার্কেটের উত্তর গলি থেকে কোম্পানীগঞ্জ রোডের সিএনজি/ ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার- চান্দিনা রোডস্থ বিআরডিবি আওতাভ‚ক্ত ইউসিসিএর জায়গায় সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে হতে কৃষ্ণপুর রোডের সিএনজি/ ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার ফুলগাছ তলা থেকে খলিলপুর রোডের সিএনজি/ইজিবাইক ষ্ট্যান্ড, দেবীদ্বার কার-মাইক্রো এ্যাম্বুলেন্স সরকারী হাসপাতাল গেইট ষ্ট্যান্ড ইজারা প্রদান করেছে। 
এ ৬টি সিএনজি/ ইজিবাইক, কার, মাইক্রো, এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ডগুলোর মধ্যে দেবীদ্বার- চান্দিনা সড়কের বিআরডিবি’র আওতাভুক্ত ইউসিসি এর ষ্ট্যান্ড ছাড়া বাকী সবগুলোই ‘কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়কের উপর প্রতিষ্ঠিত এবং নিউমার্কেট থেকে সরকারী হাসপাতাল ও থানা গেইটের ৫০০ মিটারের মধ্যে ষ্ট্যান্ডগুলোর অবস্থান। এর মধ্যে দেবীদ্বারে অবস্থিত জেলা জেলা পরিষদ মার্কেটের গলি থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থিত।
জনস্বার্থে এই স্ট্যান্ডটি ইজারা না দেওয়ার জন্য দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এক চিঠি দিয়ে পৌর প্রশাসককে অনুরোধও করেছিলেন। তাঁর অনুরোধ সত্তে¡ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও কুমিল্লা সিলেট মহাসড়কও ইজারা দিয়ে মিডিয়ার শিরোনাম হন।
এছাড়াও গত ২ মার্চ দেবীদ্বারে এক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে ছাত্রীদের দিয়ে ভোটার দিবস পালন করেন তিনি। 
এ ব্যাপারে ইউএনও ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.