Sunday, 9 October 2022

দেবীদ্বারে এমপি- চেয়ারম্যানের দ্বন্দ্ব; উপজেলা চেয়ারম্যানের গাড়িবহরে হামলা-গুলি; হত্যার চেষ্টায় দায়ের করা মামলায় যুবদল নেতা আনিস মেম্বার আটক


দেবীদ্বারে পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা, গাড়ি ভাংচুর ও গুলিবর্ষনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত এবং মাদক, মারামারিসহ চলমান ৫ মামলার আসামী, উপজেলার রসুলপুর ইউনিয় যুবদলের সাবেক সভাপতি মো. আনিসুর রহমান মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরিপুর পশ্চিম বাজার সংলগ্ন রাজধানী বেকারী’র গলির পাশের নতুন ভবনের একটি বাসা  থেকে অনৈতিক কাজে জড়িত থাকা সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে গৌরিপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। 

বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করলে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) নাজমুল হাসান একদল পুলিশ নিয়ে আনিসুর রহমানকে দেবীদ্বার থানায় নিয়ে আসে। পরে নিরাপত্তাহীনতায় দেবীদ্বার থানা থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে কুমিল্লা সদর (দঃ) থানা হাজতে রাতেই তাকে স্থানান্তরিত করা হয়। 

উপজেলা চেয়ারম্যানের গাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা আনিসুর রহমান মেম্বারকে ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করা হয়। রোবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী আব্বাস উদ্দিনের আদালতে হাজির করে তার ওই রিমান্ড আবেদন চাওয়া হয়। ম্যাজিষ্ট্রেট সোমবার রিমান্ড সুনানীর দিন ধার্যকরে আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।রোববার বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. মারুফ রহমান। 

আটক মো,আনিসুর রহমান উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে জাতীয়তাবাদী যুবদল রসুলপুর ইউনিয়ন কমিটির সভাপতি আনিসুর রহমান গত ইউপি নির্বাচনে সদস্যপদেও নির্বাচিত হন। আনিসুর রহমান এলাকার আন্ত:জেলা মাদক (ইয়াবা, ফেন্সিডিল) চোরাচালানী চক্রের অন্যতম সদস্য হিসেবেও পুলিশের তালিকায় তার নাম রয়েছে। মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল থেকে ছাড়া পেয়ে আনিস এলাকায় একজন ত্রাস হিসেবেও পরিচিত লাভ করে। 

উল্লেখ্য গত ৩ অক্টোবর রাতে পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলা, গুলিবর্ষণের ঘটনায় গত ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশোরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং- ৬, তাং- ০৫/১০/২০২২ইং।

এ মামলায় এজহারভ‚ক্ত তালিকায় ২নং অভিযুক্ত আনিসুর রহমান(৪০)। এজহারভ‚ক্ত অন্যান্যরা হলেন, সেচ্ছাসেবক লীগ উপজেলার সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন(৩৭), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

এব্যপারে মামলা তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) নাজমুল হাসান বলেন, সংবাদ পেয়ে গৌরিপুর পুলিশ ফাড়ি থেকে আমার তদন্তাধীন মামলার আসামী আনিসুর রহমানকে থানায় নিয়ে আসি, নিরাপত্তাহীনতায় তাকে জেলা পুলিশ সুপারের নির্দেশে রাতেই কুমিল্লা সদর দক্ষিণ থানা হাজতে রাখি, আজ তার প্রিভিয়াস রেকর্ডসহ আদালতে হাজির করব।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.