দেবীদ্বার উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সুমনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের উপর হামলা, মারধর, গাড়ি ভাংচুর ও গুলিবর্ষনের মিথ্যা অভিযোগ এনে হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় এমপি সমর্থীত উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
দেবীদ্বার উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম। কুমিল্লা উত্তর জেলা সে¦চ্ছাসেবক লীগের সদস্য শাহাদাত হোসেন মিঠু, আনোয়ার পারভেজ খান ও এডভোকেট নিজাম উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।