পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষনের অভিযোগে গ্রেফতার উপজেলার রসুলপর ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান মেম্বারের (৪০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আব্বাস উদ্দিন এ আদেশ দেন। এর
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হোসেন সোমবার দুপুরে তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরিপুর পশ্চিম বাজারের একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকা সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে গৌরিপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করলে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) নাজমুল হাসান একদল পুলিশ নিয়ে আনিসুর রহমানকে দেবীদ্বার থানায় নিয়ে যান। পরে নিরাপত্তাহীনতায় কারণে তাকে দেবীদ্বার থানা থেকে জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান (পিপিএম বার)এর নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ থানা হাজতে স্থানান্তরিত করা হয়।
আটক মো.আনিসুর রহমান উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে জাতীয়তাবাদী যুবদল রসুলপুর ইউনিয়ন কমিটির সভাপতি। আনিসুর রহমান গত ইউপি নির্বাচনে সদস্যপদেও নির্বাচিত হন। এলাকার আন্ত:জেলা মাদক (ইয়াবা, ফেন্সিডিল) চোরাচালানী চক্রের অন্যতম সদস্য হিসেবেও পুলিশের তালিকায় তার নাম রয়েছে।
উল্লেখ্য গত ৩ অক্টোবর রাতে পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের গাড়ি বহরে হামলা, গুলিবর্ষণের ঘটনায় গত ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
%20PIC;%20JOBODOL%20NETA%20ANIS%20GREFTER-09.10.2022%20(1).jpg)