Tuesday, 11 October 2022

দেবীদ্বারে ব্যাক্তি মালিকানাধীন জায়গা দখল করে নির্মিত ‘শিব মন্দির’ উদ্বোধন করলেন এমপি


দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ পুর্বপাড়ায় “রাধা মাধব মন্দির” কমিটি প্রভাব খাটিয়ে নির্মল সাহা নামে এক ব্যাক্তির মন্দীর সংলগ্ন পৈত্রিক সম্পত্তিতে বিনাঅনুমতিতে রাতারাতি ‘শিব মন্দির’ নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। 

ওই ঘটনায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেগমাবাদ গ্রামের প্রয়াত নিতাই চন্দ্র সাহার পুত্র নির্মল কুমার সাহা জমি উদ্ধারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বরাবরে লিখিত আবেদন করেছেন।

নির্মল চন্দ্র সাহা জানান, আমি নারায়নগঞ্জ ব্যবসা করি, বাড়িতে কেউ না থাকার সুবাধে চান্দিনা মৌজাস্থ ১৬৭ দাগের ৩.২৫ শতাংশ জমি প্রায় ৩/৪ বছর পূর্বেই টিনের বেড়া দিয়ে দখল করে রাখে “রাধা মাধব মন্দির” কমিটি। সমাজপতিদের সহযোগীতায় বেড়া সরিয়ে নিতে মন্দির কমিটিকে বলা হলেও তারা বেড়াটি সরাননি। উপরন্ত আমার জায়গার বেশ কিছু কাঠের গাছ কেটে আমাকে না জানিয়ে এবং অনুমতি ছাড়াই ওই জমির উপর মন্দির কমিটির সাধারন সম্পাদক সুমন সাহা এবং সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে প্রায় অজ্ঞাতনামা ২০/২৫জন নিয়ে গত ২ অক্টোবর দিবাগত রাতের আধারে ওই জমিতে “শিব মন্দির” নির্মাণ করে। 


পরদিন ৩ অক্টোবর বেগমাবাদ পুর্বপাড়ায় “রাধা মাধব মন্দীর” কমিটির আয়োজনে এবং উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারন সম্পাদক মানিক চক্রবর্ত্তীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে পুজামন্ডপ পরিদর্শনে আসা কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে প্রধান অতিথি করে ওনাকে দিয়ে ওই মন্দিরের উদ্বোধন করিয়ে নেয় মন্দীর কর্তৃপক্ষ। 

সরজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এক রাতেই পুর্ব পরিকল্পনা মাফিক মন্দির সংলগ্ন টিন দিয়ে ঘেরা একটি জায়গায় নতুন ইট, সুরকি ও টিনের চালা দিয়ে এই মন্দিরটি নির্মান করা হয়েছে। ভিতরে শিব মুর্তির নিচে সংসদ সদস্য কর্তৃক উদ্বোধন করা নাম ফলকটিও রয়েছে। 

মন্দির কমিটির সভাপতি জীবন ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা মন্দির ও কমিউনিটির স্বার্থে বাধ্য হয়ে এটা করেছি। এই জায়গাটি মন্দিরের প্রয়োজন তাই এর মালিক পক্ষকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যার্থ হয়ে এই পথ বেছে নিয়েছি। মালিক পক্ষের সাথে আলোচনা অব্যাহত আছে। জমির মালিক যদি জমি দান করতে অপারগতা দেখান তাহলে জমির বাজারমূল্য দিয়ে হলেও সদ্য নির্মীত শিব মন্দীরটি রক্ষার চেষ্টা চলছে। 


জাফরগঞ্জ ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি. দুটি গাছ কেটে রাতারাতি জায়গার মালিকের অনুমতি না নিয়ে মন্দির প্রতিষ্ঠা আইনগতভাবে ঠিক হয়নি বলে মন্দির কর্তৃপক্ষকে বললে তারা বিষয়টি চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দ্রæত সুরাহা করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেন।

দেবীদ্বার পুজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস জানান, মন্দির কমিটি তথ্য গোপন করেই আমাদের আমন্ত্রণ জানান এবং স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে শিব মন্দির উদ্বোধন করিয়ে নেন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর জানান, যতটুকু জানি নির্মিত ওই শিব মন্দিরটি “রাধা মাধব মন্দির” এর সামনের জায়গা। ওই জায়গার কিছু অংশ তিন পক্ষ দিয়েছে, এক পক্ষ দেয় নাই। নির্মল সাহা নামে এক ব্যাক্তি আজ থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। 

এ ব্যাপারে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র সাথে ০১৮১৯ ২১২৩২৪ নস্বরের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.