Wednesday, 10 August 2022

সাংবাদিক প্লাবনের জন্মদিন পালিত

দৈনিক প্রথম বেলা পত্রিকার সাংবাদিক গোলাম রাব্বী প্লাবনের ৪৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এ সাংবাদিকের ৪৮ তম জন্মদিন পালন করে তার সহযোদ্ধারা। স্মৃতিচারণ, কেক কাটা ওও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শুভাকাঙ্খীদের ভালবাসায় সিক্ত হন সাংবাদিক গোলাম রাব্বী প্লাবন। 

সাংবাদিক প্লাবনের জন্মদিনের আয়োজক দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা লন্ডন টাইমসের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, যুগান্তরের আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের মো. শাহিদুল ইসলাম, করতোয়ার মামুন রশিদ, এসএ টিভির শফিউল ইসলাম রাজীব, গুনাইর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল হোসেন রাসেল, কুমিল্লা টেলিস্কোপের ইসহাক হাসান ও মির্জা সাগর প্রমূখ। জন্মদিনের শুভেচ্ছার জবাবে সাংবাদিক প্লাবন বলেন, আপনারা আমার শতায়ু প্রার্থনা করেছেন। কিন্তু তারপরও তো আমাকে মরতে হবে। আজকের ভালবাসা দেখে বুঝলাম আপনারা আমাকে সেই শতবছর পূর্ণ করে বিদায় নেয়ার পরও ভালবাসতে চান। হৃদয়ে আকড়ে রাখতে চান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.