Wednesday, 10 August 2022

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগে মারধর করে স্ত্রীকে পুলিশে দিলেন জণতা

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগে মারধর করে স্ত্রীকে পুলিশে দিলেন জণতা

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগে হাত পা বেঁধে মারধর করে স্ত্রী হাজেরা বেগমকে (৩২) পুলিশে দিলো জণতা। বৃহস্পতিবার ভোরে জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত সোহেল রানা (৩৫) উপজেলার রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পারিবারিক কলহের জের ধরে রাধানগর গ্রামের সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত সোহেল মিয়ার পুরুষাঙ্গ কেটে দেন হাজেরা। 

এ সময় সোহেল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সময় স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। 

এ ঘটনায় ভুক্তভোগী আহত সোহেলের পক্ষ থেকে সোহেলের বাবা তৈয়ব আলী বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। সোহেল-হাজেরা দম্পতির তিন সন্তান রয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.