Wednesday, 10 August 2022

বেগম মুজিব পদক পেলেন সেলিমা আহমাদ এমপি


বেগম মুজিব পদক পেলেন সেলিমা আহমাদ এমপি

অর্থ নীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হয়েছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেছেন। সেলিমা আহমাদ এমপি এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পাওয়া শাড়ি পড়েই এদিন এ পদক গ্রহণ করেছেন।

গত শনিবার বিকেলে হোমনায় তার রাজনৈতিক কার্যালয়ে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী ও অর্থনীতিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি তা ঘোষনা দিয়েছিলেন। হোমনা- তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

ওই সময় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেলিমা আহমাদ এমপি বলেন, আমি অনেক পুরস্কার ও পদক পেয়েছি। কিন্তু বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক শুধু সম্মানের নয়- এ পুরস্কার আমার জন্য অত্যন্ত আবেগের ও মর্যাদার। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া উপহারের শাড়ি পড়েই আমি এ পদক গ্রহণ করব।

প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শাড়ি সম্পর্কে তিনি বলেন, একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শাড়িটি পড়ে একদিন টিভিতে উপস্থিত হয়েছিলেন; সেটি আমার খুব পছন্দ হয়েছিল। টিভিতে দেখেই আমি এসএমএস করেছিলাম যে- আপা শাড়িটি খুব সুন্দর। আমি এই শাড়িটি চাই। ছয় মাস পর প্রধানমন্ত্রী সেই শাড়িটিই আমাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছিলেন। পদক প্রাপ্তির কথা শুনেই মনোস্থির করেছি, ওই শাড়ি পড়েই আমি পদক নিতে যাবো আর এ কারনেই এ শাড়ি পরে পদক গ্রহন করেছি। এই পদক আমাকে আরও উপলব্ধি করায়- আমার অনেক দায়িত্ব। আমার এলাকার অর্থনীতির চাকা যেভাবে ঘোরার কথা ছিল করোনার জন্য সে চাকাটা আমার স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী ঘোরাতে পারিনি। বঙ্গমাতা সম্পর্কে বলেন, তিনি একজন সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ। বঙ্গবন্ধুকে তিনি প্রতিটি কাজে সহযোগিতাই করেননি, সহকর্মীর মতো বুদ্ধি পরামর্শও দিতেন।

১৫ আগস্ট ইতিহাসে একটি কলঙ্কময় দিন উল্লেখ করে সেলিমা আহমাদ মেরী এমপি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি, এর পরবর্তী সময়ে বিএনপি-জামাত মাথা উঁচু করে আমাদের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কিভাবে শোষণ করেছে। তা থেকে উদ্ধার করতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে বাংলাদেশকে বিশে^র বুকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। পদ্মা সেতুর মতো স্বপ্ন দেখার যে চিন্তাই কেউ করে না; প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিন কেবল বঙ্গবন্ধু এবং বঙ্গবমাতা বেগম ফজিলাতুন নেছার কন্যা বলেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তানী দোসর বিএনপি-জামাত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সারাক্ষণই পাঁয়তারা করছে। আগামীতে তারা যাতে শক্তিশালী হতে না পারে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.