Sunday, 4 February 2024

দেবীদ্বার কিশোর গ্যাং’র অত্যাচার থেকে মুক্তিপেতে ৩ গ্রামের অধিবাসীদের প্রতিবাদ ও মানববন্ধন

 


দেবীদ্বার কিশোর গ্যাং অত্যাচার থেকে মুক্তিপেতে গ্রামের অধিবাসীদের প্রতিবাদ মানববন্ধন

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় একটি কিশোর গ্যাং চক্রের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামের অধিবাসীরা মানববন্ধন বিক্ষোভ করেছে।

শনিবার বিকালে উপজেলার মাশিকাড়া বাজারে হামলাকারী ওই কিশোর গ্যাং লিডার রাজিব রাকিবকে দ্রæ গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবীতে ওই বিক্ষোভ মানববন্ধন করা হয়।

মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কিশোর গ্যাং চক্র উপজেলার ১০নং গুনাইঘণ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের তিনবারের সদস্য মোঃ মুমিনুল ইসলাম ভূইয়া (মুন্না মেম্বার)’ উপর একাধিকবার সন্ত্রাসী হামলা চালায়। গত ৩০ জানুয়ারি শাকতলা ফকির বাড়িতে ওরশ চলাকালে শাকতলা গ্রামের কিশোর গ্যাং লিডার রাজিব তার ভাই রাকিব এর নেতৃত্বে মাশিকাড়া গ্রামের কয়েকজন যুবকের উপর হামলা চালানো হয়। ওই সময় মেম্বার ঘটনাটি জানার জন্য সেখানে যাওয়ার পথে কিশোর গ্যাং লিডার রাজিব রাকিব নেতৃত্বে স্থানীয় ১০-১২জন কিশোর মুন্না মেম্বার এর উপর হামলা চালায়। রাতে পূনরায় আবারো রাকিব তার সহযোগীরা দা, ছুরি, চাপাতি, লেহার পাইপ নিয়ে মেম্বার এর উপর আক্রমণ করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গত কিছুদিন আগে মাশিকাড়া গ্রামের আশেকে এলাহিকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় ওই কিশোর গ্যাং লিডার রাকিব। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করেন। এছাড়াও রাজিব, রাকিব এর নেতৃত্বে এলাকায় চুরি, ছিনতাই, মারামারিসহ নানান অপকর্ম সংঘটিত হয়। এভাবে চলতে থাকলে আমাদের ভভিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পরবে। আমরা এই কিশোর গ্যাং নিমূলে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূল শাস্তি নিশ্চিতে প্রশাসন এর কাছে দাবী জোর জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সাহেব আলী মিয়া, দক্ষিণ পোনরা গ্রামের নসু মিয়া শেখ, মুন্না মেম্বার এর বাবা কিশোর মাস্টার, গ্রাম্য ডাক্তার বশির আহমেদ, মাশিকাড়া গ্রামের রমিজ উদ্দিন, শাকতলার আমির হোসেন ভূইয়া, মোস্তফা কামাল, পারভীন আক্তার, সেলিম মিয়া, বাহার মিয়া বাবুর্চী, মলেকা বেগম প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.