Sunday, 4 February 2024

সিপিবি কুমিল্লা: এক তরফা নির্বাচন বাতিল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

 


সিপিবি কুমিল্লা:

এক তরফা নির্বাচন বাতিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

এবিএম আতিকুর রহমান বাশার//

একতরফা নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই একতরফা নির্বাচন বাতিলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রন করতে হবে।

শনিবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির উদ্যোগেএক তরফা নির্বাচন বাতিল, তেল- গ্যিাস- বদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার দাবীতে চান্দিনাকমরেড সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লবী জননেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম ওই বক্তব্য তুলে ধরেন।



তিনি আরো বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শাসকগোষ্ঠী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, সরকারসহ কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সম্ভাবনা নেই। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন,- পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে- ‘ব্যবস্থা পাল্টাতে হবে এবং আওয়ামীলীগ-বিএনপি মেরুকরনের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লার চান্দিনা সদর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের মেম্বার কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে এবং সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক অডভোকেট কমরেড অশোক জয় দেবের সঞ্চালনায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজউদ্দিন আহমেদ, কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সাধারন সম্পাদক কমরেড বিকাশ দেব, কমরেড নূর আহমেদ, জেলা কমিটির সদস্য কমরেড সূধাংসু কুমার নন্দী, কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল, কমরেড আব্দুুর রব, বীর মুক্তি যোদ্ধা কমরেড  সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙ্গাল, নারী নেত্রী কমরেড সুফিয়া বেগম প্রমূখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.