Friday, 8 December 2023

ভাগ্যের চাকা ঘুরানোর স্বপ্ন; স্বপ্নই থেকে গেল প্রবাসী মাহবুব’র


ভাগ্যের চাকা ঘুরানোর স্বপ্ন;

স্বপ্নই থেকে গেল প্রবাসী মাহবুব

ভাগ্যের চাকা ঘুরাতে পারলেন না প্রবাসী মাহবুব। পিতার পঞ্চম সন্তান মাহবুব, নিজের অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরাতে ড্রাইভিং শিখে চলতি বছরের গত জুন মাসে পূর্বে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে কোয়ালালামপুর শহরে একটি কোম্পানীর গাড়ির চালক হিসেবে কর্ম শুরু করেন। মাস পূর্বে তার স্ত্রী কাকুলি আক্তার(২৮)কে মালয়েশিয়ায় নিয়ে যান, স্বামী স্ত্রী দুজনই এক সাথে থাকতেন। আগামী রমজান মাসের ছুটিতে এসে তার পুত্র রোমান() কণ্যা নুসরাত জাহান()কে নিয়ে যাওয়ার কথা ছিল। যতদিন না প্রতিষ্ঠিত হতে পারবে, ততদিন প্রবাসে থাকার পরিকল্পনাও ছিল তাদের। সব আশা- পরিকল্পনা ভেস্তে গেল, হঠাৎ ^াস কষ্টজনিত রোগের কারনে। মাত্র দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৫ নভেম্বর তিনি মারা যান।



কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার মীর্জানগর গ্রামের আব্দুর রশিদ এর পুত্র মাহববুর রহমান(৩২) শুক্রবার ( ডিসেম্বর) সকালে তার মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।

মা মারা গেছেন কয়েক বছর পূর্বে। বাবা আব্দুর রশিদ পুত্র শোকে বার বার মূর্চ্ছা যাচ্ছেন। বাবার সাথে শেষ কথা হয়েছিল গত ২৩ নভেম্বর। আগামী রমজানের ছুটিতে দেশে আসবে, দুই সন্তানকেও নিয়ে যাবে মালয়েশিয়া। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল মাহবুবের। স্ত্রী বাকরুদ্ধ, সন্তানরা বাবার লাশের কফিনের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন। মাহবুবকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবারটি, পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.