Thursday, 7 December 2023

আচরণবিধি লঙ্ঘন: কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার’কে শোকজ

 


কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার

আচরণবিধি লঙ্ঘন: কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে শোকজ

কুমিল্লা- আসনে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ার মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘণ করায় কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে কারণ দার্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

লিটন সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা মর্মে বৃহস্পতিবার ( ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি, কুমিল্লা- যুগ্ম জেলা এবং দায়রা জজ ২য় আদালতের বিচারক  মোঃ ইমাম হাসান নোটিশ দেন। আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টার সময় কুমিল্লার ২য় আদালতে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়।

নোটিশে বলা হয়, আপনি মোঃ লিটন সরকার, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। বিগত ডিসেম্বর তারিখে একটি দৈনিক পত্রিকায় অনলাইন ভার্সনে প্রচারিত সংবাদ নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয়, আপনি (লিটন সরকার) বিগত ডিসেম্বর বিকাল বেলায় দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আপনার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে যাহাতে আপনি কুমিল্লা- (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, "রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয়, তুই আগে আমরার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশনতো দূরের কথা জামানত থাকত না। আপনি আরো বলেন, তোর ইউনিয়নের মধ্যে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ানা হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমরার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়ীতে গিয়ে ধরমু।" পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ১১() বিধির লঙ্ঘন। উল্লেখ্য যে, ভিডিও ক্লিপটি কমিটির নিকট সংরক্ষিত আছে। এমতাবস্থায়, উক্ত বিষয়ে আপনার (লিটন সরকার)বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা তৎমর্মে আগামী ১০ ডিসেম্বর রোজ রবিবার বেলা ১১ টার সময় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২ কুমিল্লা- এর অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা দায়রা জল, ২য় আদালত কুমিল্লাতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য- গত ডিসেম্বর বিকালে উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা- (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে হুমকি দেওয়া কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিসেম্বর কয়েকটি গণমাধ্যমে তা প্রকাশিত হয়। লিটন সরকারের এমন বক্তব্য নিয়ে নির্বাচনী এলাকায় তোলপাড় চলছে।

ব্যপারে লিটন সরকার জানান, আমি নির্বাচন অনুসন্ধান কমিটির কারন দর্শানোর নোটিশ পেয়েছি। যথাসময়ে নোটিশের জবাব দিতেও প্রস্তুত আছি। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আমাকে নৌকা ছেড়ে তার পক্ষে কাজ করতে বলেন, আমি রাজী না হওয়ায় আমাকে তিনি নানাভাবে হুমকী দিয়েছে। তাই আমি বলেছি,- "রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয়, তুই আগে আমরার থাবা থেকে বাঁচ। এটা ছিল আমার রাজনৈতিক বক্তব্য। আমার বক্তব্যকে খন্ডিত আকারে প্রকাশ করা হয়েছে। আমি তাকে হুমকী দেইনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.