দেবীদ্বার ভূমিহীন সংগঠনের সম্মেলন
মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে হবে
দেবীদ্বার রসুলপুর ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে দ্বিবার্র্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
(১০ অক্টোবর)
বিকেলে রসুলপুর ইউনিয়ন কার্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার ৫২ বছর পরও আমরা দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে পারিনি। এখনো আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে রাজ পথে আন্দোলন করতে হয়। তাই আজকের এ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে এগিয়ে নিতে এবং ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সম্মেলনে ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং কবি আব্দুল হান্নান মূন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার,
বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.
শাহজাহান সরকার,
নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল,
রসুলপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো.
মনির হোসেন,
আ’লীগ নেতা নিজামুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন,
নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার,
রসুলপুর শাখার সমন্বয়ক উজ্জল হোসেন, ভূমিহীন নেতা নাজমা বেগম, আব্দুল আজিজ, ঝরনা বেগম প্রমূখ।
সম্মেলনে ফজর আলী মেম্বারকে সভাপ্রধান ও নাজমা বেগমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার এবং নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান,
নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,- সহ সভাপ্রধান- মনোয়ারা বেগম, সহ-
সাধারন সম্পাদক শিশু মিয়া,
সাংগঠনিক সম্পাদক জবেদা খাতুন,
প্রচার সম্পাদক রুপ মিয়া,
অর্থ সম্পদক-
আছিয়া বেগম,
সদস্য- রিপন বর্মন, কুলসুম বেগম, হারুন মিয়া, শেফালী দাস, হাজেরা বেগম।
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(3).jpg)
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(5).jpg)
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(2).jpg)
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(5).jpg)
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(4).jpg)
%20PIC;-%20VOMIHIN%20SONGHOTHON'R%20CONFARENCE-10.10.2023%20(6).jpg)