দেবীদ্বারে ডুবুরি
দিয়েও কোন সন্ধ্যান মেলেনি
গোমতী নদীতে ৪ শিক্ষার্থী মধ্যে গোসল করতে গিয়ে ১ শিক্ষার্থী নিখোঁজ
এবিএম আতিকুর রহমান বাশার:
কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে গোসল করতে নেমে মোঃ রাব্বি (১৩) নামে
এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের প্রায় ২ ঘন্টা
ব্যাপী চেষ্টার পরও ওই শিক্ষার্থীর কোন খোঁজ মেলেনি।
শনিবার (৩জুন) দুপুরে দেবীদ্বার পৌর হামলাবাড়ি এলাকার গোমতী নদীর অংশে
ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও
কোনো সন্ধান পায়নি। নিখোঁজ রাব্বি দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের ইলেকট্রশিয়ান
মোঃ শাহিন মিয়ার ছেলে। সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর
ছাত্র।
স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকার বানিয়া পাড়ার মোঃ শাহিন মিয়ার
ছেলে মোঃ রাব্বি। সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার দুপুরে রাব্বি, বুখারী, রিফাদ, আবির মিলে গোমতী নদীতে গোসল করতে যায়। ওই সময়
সাঁতড়িয়ে বুখারী, রিফাদ, আবির নদীর অপর পাশে তীরে উঠলেও রাব্বি পানির নিচে তলীয়ে গিয়ে
নিখোঁজ হয়। বাকি তিন বন্ধু তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয় লোকজন ও রাব্বির
আত্বীয়-স্বজনরা নদীতে নেমে অনেক খোঁজা খুজি করে তার কোন সন্ধ্যান পায়নি। পরে মুরাদনগর
ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে অনেক খোঁজা
খুজি করেও রাব্বির কোন সন্ধ্যান পায়নি।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার নুরুল হুদা জানান, প্রায় ২
ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৮টায় আমরা ঘটনাস্থল ত্যাগ
করেছি। আগামীকাল সকাল ৮ টাকা থেকে পুনরায় আবার অভিযান পরিচালনা করা হবে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, চার বন্ধু মিলে নদীতে গোসল
করতে গিয়ে রাব্বি নামের এক শিক্ষার্থী পানির নিচে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা
অনেক চেষ্ঠা করেও তার কোন সন্ধ্যান পায়নি।
%20pic;-03.06.2023%20(3).jpg)
%20pic;-03.06.2023%20(2).jpg)
%20pic;-03.06.2023%20(1).jpg)


