গোমতী নদীতে গোসল করতে নেমে ৪ বন্ধুর ১ বন্ধু
নিখোঁজের একদিন পর মরদেহ ভেসে উঠল মাসুয়াবাদ গোদারাঘাট
কুমিল্লার দেবীদ্বারে গোমতীতে ৪ বন্ধু একসাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বন্ধুর রাব্বীর মরদেহ এক দিন পর ভেসে উঠলো মাছুয়াবাদ গোদারাঘাটে।
নিহত রাব্বী(১২) দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম শাহিনের পুত্র এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
রোববার সকাল ৬টায় মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় রাব্বীর লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাব্বী ও তার অপর তিন বন্ধু বুখারী, রিফাদ, আবির একসাথে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে যায়। ওই সময় সাঁতড়িয়ে বুখারী, রিফাদ, আবির নদীর অপর পাশে তীরে উঠলেও রাব্বি পানির নিচে তলীয়ে নিখোঁজ হয়ে যায়। বাকি তিন বন্ধু তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয় লোকজন ও রাব্বির আত্বীয়-স্বজনরা নদীতে নেমে অনেক খোঁজা খুজি করে তার কোন সন্ধ্যান পায়নি। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে অনেক খোঁজা খুজি করেও রাব্বির কোন সন্ধ্যান পাননি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর জানান, গতকাল হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে এক কিশোরের ডুবে যাওয়ার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অনুসন্ধ্যান চালাই। পরবর্তিতে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলও অনুসন্ধ্যানে যোগ দেয়। রোববার সকালে তার লাশ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।
