ধান রোপন করতে গিয়ে দিনমজুরের প্রাণ গেল বজ্রপাতে
কুমিল্লার দেবীদ্বারে এক দিন মজুর ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহত দিনমজুর উপজেলার ১২নং ভাণী ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত: ইব্রাহীমের পুত্র সাইফুল ইসলাম(৩০)। সাইফুলে এক মেয়ে ও দুই পুত্রসহ তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, নোয়াগাও গ্রামের কৃষক আব্দুল আজিজের বাড়িতে সাইফুলসহ ৫ জন দিনমজুর মাটি কাটার কাজে যোগ দেন। বেলা ১টার মধ্যে মাটিকাটা শেষ হলে দুপুরের খাবার শেষে ওই কৃষকের জমিতে বেল ২টার দিকে ধানের চারা রোপন শুরু করেন। ৫ জন দিন মজুরের মধ্যে ৩ জন একপাশে অপর দু’জন অন্যপাশে ধান রোপন শুরু করেন। হঠাৎ বেলা অনুমান ২.২০মি:
দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং তার পাশে থাকা অপর দিনমজুর একই গ্রামের হায়দার আলীর পুত্র আবুল খায়ের(৩২)
মারাত্মক আহত হন। আহত আবুল খায়েরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়।
অপরদিকে একই সময়ে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বুড়িমুড়া গ্রামের আব্দুর রাজ্জাক মাষ্টারের পুত্র রিফাত হোসেন(১৩)
নামে আরো এক কিশোর বজ্রপাতে নিহত হন। রিফাত স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহত দিনমজুর সাইফুলকে সন্ধ্যায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।বলেও জানান।
