নির্বাচনী তফসিল ঘোষণার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পৌরবাসী
এবিএম আতিকুর রহমান বাশারঃ
দেবীদ্বার পৌর সভার নির্বাচন এবং নির্বাচনী তফসিল ঘোষণার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌরবাসী। বুধবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরের সামনে পৌর নাগরিকদের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
দেবীদ্বার পৌরসভা গঠনের ২১ বছর পেরিয়ে গেলেও নানা জটিলতায় আটকে আছে নির্বাচন। এতে পৌরবাসী পাচ্ছেনা কাংখিত নাগরিক সেবা। আমলাতান্ত্রিক জটিলতায় ব্যহত হচ্ছে উন্নয়ন, বাড়ছে দুর্নীতি। এ অবস্থায় দ্রæত নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে দেবীদ্বারবাসী।
পরবর্তী সময়ে ২০০৭ সালের ১৮ মার্চ দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর এলাকার আবদুল মতিন বাদী হয়ে ‘পৌরসভা চান না’ মর্মে আদালতে একটি মামলা করেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দূরত্বের অজুহাত দেখিয়ে সেখান থেকে পৌরসভার কার্যক্রম স্থানান্তর করে উপজেলা পরিষদ-সংলগ্ন পৌর পাঠাগারে আনা হয়। ২০০৯ সালের ১৭ মে ৫ নম্বর ওয়ার্ডের সদর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান পাঠান সীমানা নির্ধারণ নিয়ে মামলা করেন। দুই মামলার কারণে ওই পৌরসভার নির্বাচন আটকেছিল। তবে একই সময়ে প্রতিষ্ঠিত কুমিল্লার অন্য পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত চলমান ছিল।
কিন্তু ইতিমধ্যে সীমানা জটিলতা নিরসন করে পূর্বের দেবীদ্বার ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের একাংশ ও গুনাইঘর দক্ষিণ ইউপির পোনরা গ্রামের একাংশ নিয়ে পৌরসভার সীমানা নির্ধারন এবং আব্দুল মতিন ও আসাদুজ্জামান পাঠান’র দায়েরকরা দুটি মামলা নিষ্পত্তি হওয়ারপর চলতি বছরের গত ১৪ মে নির্বাচন কমিশনের ১৮ তম কমিশন মিটিং শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম আগামী মধ্য জুলাইয়ের মধ্যে দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন,তাতে দেবীদ্বার পৌরসভা ও তালিকায় ছিল। তবে একটি মহল দেবীদ্বার পৌরসভার নির্বাচনের তফশিল আটকানোর অপতৎপরতায় লিপ্ত থাকার সন্দেহ হচ্ছে। অবিলম্বে পৌর নির্বাচন না দিলে, নির্বাচনের দাবীতে বৃহত্তর আন্দোল গড়ে তোলা হবে বলে বিক্ষুব্ধ নাগরিকরা হুশিয়ারি দেন।
এদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্বাচন করার জন্য পৌর এলাকায় ফেস্টুন ও ব্যানার টাঙিয়েছেন মেয়র ও কমিশনার পদপ্রত্যাশীরা। পৌরসভার বাসিন্দারা দির্ঘদিন পর্যন্ত কোনো নির্বাচিত মেয়র ও কাউন্সিলর পাননি। এ অবস্থায় এখানে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও পৌরবাসী নাগরিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে। অবিলম্বে পৌর নির্বাচন না দিলে, নির্বাচনের দাবীতে বৃহত্তর আন্দোল গড়ে তোলা হবে।
%20PIC;-%20POWROSOVA%20ELECTION-%2024.05.2023%20(1).jpg)
%20PIC;-%20POWROSOVA%20ELECTION-%2024.05.2023%20(3).jpg)
%20PIC;-%20POWROVOBON'R%20FILE%20PICTURE-24.05.2023.jpg)