“মাদকের বিরুদ্ধে ফুটবল-আনন্দের উৎস ফুটবল-জনপ্রিয়তার শীর্ষে ফুটবল”এ শ্লোগানকে সামনে রেখে মাদকে নিরুৎসাহীত করে খেলা-ধূলার প্রতি আসক্তি বাড়িয়ে স্বাস্থ্য সু-রক্ষায় ঈদ পরবর্তী ফুটবল খেলার আয়োজন করেছে রাজামেহার ক্রীড়া সংঘ।
সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে ওই খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলায় ‘দেবীদ্বার উপজেলা ফুটবল একাদশ বনাম বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ’র প্রতিদ্ব›িদ্বতায় বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ ১-০ গোলে বিজয় লাভ করে।
উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুফর রহমান বাবুল, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ৯ নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুকবল হোসেন মুকুল, ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভ‚ঁইয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন’র পরিচালনায় এবং মো. আমির মীর এর তত্বাবধানে উক্ত খেলা উপভোগ করেন শত শত ক্রীড়া প্রেমি দর্শক। খেলা শেষে বিজয়ী ও প্রতিদ্ব›িদ্ব খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ।
%20PIC;-FOOT%20BALL%20TORMANENT-01.05.2023%20(1).jpg)
%20PIC;-FOOT%20BALL%20TORMANENT-01.05.2023%20(2).jpg)