Monday, 17 April 2023

দেবীদ্বারে ইফতার বিতরণ নিয়ে সংঘর্ষে ২ সাংবাদিকসহ আহত ২০


দেবীদ্বারে ইফতার বিতরণ নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটে সোমবার (১৭ এপ্রিল) দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়ার ‘বায়তুল আমান জামে মসজিদ’র ইফতার বিতরণকালে।

সংঘর্ষের সংবাদে সংগ্রহ করতে যাওয়া দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি শাহীন আলম ও --- বাংলার আলোড়ন দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলিম এর উপর হামলা হয়, হামলায় মারাত্মক আহত শাহীন আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা আহতদের উপর পুনরায় হামলার দৃশ্য ভিডিও ধারন করতে গেলে আব্দুল আলীমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষ দর্শিরা জানান, ‘বায়তুল আমান জামে মসজিদ’র ইফতার বিতরণকালে ভিংলাবাড়ি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বাবু(১০)কে ইফতার নেয়ার সময়, ইফতার শর্ট পড়ায় বাচ্চু মিয়ার ছেলে দুলাল(৩৫) বাবুকে মারধর করেন। ওই ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহ আলম বাবুকে মার ধর করার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নিকট তার ভাতিজা দুলালের বিচার দাবী করেন। তাজুল ইসলাম মাগরিবের নামাজ শেষে ঘটনার বিচার করার আশ^াস দেন। নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, মসজিদের কোষাধ্যক্ষ শাহ আলম, তাহের মিয়ার ছেলে স¤্রাটসহ মসজিদের বাহিরে অন্যান্য মুসুল্লিদের নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় মারামারির সংবাদ পেয়ে শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ একটি লাঠি নিয়ে এসে আচমকা পেছন দিক থেকে মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহ আলমের মাথায় আঞাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে, তাকে উদ্ধার করতে আসা তাহের মিয়ার ছেলে স¤্রাট(১৮)’র মাথায় আঘাত করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারিতে আরো বেশ কিছু লোকজন আহত হন। শাহ আলম, স¤্রাট, নুরুল ইসলাম, দুলাল, আহতদের দ্রæত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা দেয়ার সময় চিকিৎসকের একটি ¯িøপ নিয়ে শাহ আলমের ছেলে সাগর(২৪) ও হাসান(১৭) বাহির থেকে ঔষধ আনতে যাওয়ার সময় হাসপাতাল গেইটে ভিংলাবাড়ি গ্রামের ছাত্রলীগ ২ নং ওয়ার্ড সহ-সভাপতি হাসান(১৮)’র নেতুত্বে দেবীদ্বার সদরের কিছু ছেলে নিয়ে ঔষধ আনতে যাওয়া সাগর ও হাসানের উপর হামলা চালায় এসময় পুরো এলাকা আতঙ্ক ছড়য়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় প্রাণভয়ে লোকজন নিরাপদে আশ্রয় নেয়। ঘটনার তথ্য সংগ্রহে যাওয়া আব্দুল আলীম মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করতে গেলে তাকে দৌড়ে আটকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে পুলিশ আসারসংবাদে মোবাইল ফোন ফেরত দিয়ে চলে যায়। এসময় সংবাদ পেয়ে আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শাহীন আলম সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে আসলে হাসানের নেতৃত্বে শাহীনকে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। 

ঘটনার পর সাংবাদিক শাহীন আলম, আব্দুল কাদের’র ছেলে শাহ আলম(৫০), আবু তাহের’র ছেলে স¤্রাট(১৮), বাচ্চু মিয়ার ছেলে দুলালসহ ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর এক আহত আবু তাহের’র ছেলে সেলিম(৩৫)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়। 

এ ব্যপারে ‘বায়তুল আমান জামে মসজিদ’ কমিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, হামলার ঘটনা শুনেছি, আমি মুরাদনগর একটি ইফতার মাহফিলে থাকায় ঘটনাস্থল পুলিশ পাঠাই। অপরদিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোনে বিস্তারিত জানালে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণেন। শুনেছি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

এব্যাপারে সোমবার রাত সোয়া ১১টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমি নোয়াখালীতে স্বাক্ষ দিয়ে দেবীদ্বারের উদ্দেশ্যে আসতেছি। তবে শোনেছি ইফতার বিতণ নিয়ে মারামারি হয়েছে দেবীদ্বার সদরের মৃত: আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে বাবু সাংবাদিক শাহীন আলসের উপর হামলা করেছে। অপরাধি যেই হোক আইনের আওতায় আনতে আমি ওসি তদন্তকে নির্দেশ দিয়েছি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.