দেবীদ্বার উপজেলার উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে বেকারত্ব দূরীকরনে প্রবাসে কর্মসংস্থানে যাওয়া যুবকদের আর্থিক সংকট দূরীকরণে ব্যতিক্রমী আয়োজন হাতে নিয়েছে সংগঠনটি।
শনিবার বিকেলে এক ইফতার পার্টি আয়োজনে উনঝুটি আদর্শ পাঠাগারে বেকার সমস্যা দূরীকরণে বিদেশ যাওয়া উনঝুটি গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম খানের পুত্র মোহাম্মদ আতিকুর রহমান খানকে ৫০ হাজার টাকার চেক হাতে পাঠাগারের পক্ষ থেকে তুলে দেয়ার মাধ্যমে প্রবাসী কল্যানের আর্থিক সহায়তাদানের কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ওই পাঠাগারের পক্ষ থেকে উপকার ভোগী পরীবারের মাঝে ্ফতার সামগ্রীর সাথে ৫০ পরিবারকে ২ কেজী করে মোরগের মাংসও বিতরণ করা হয়।
এসময় উনঝুটি আদর্শ পাঠাগারের সভাপতি মোহাম্মদ তোফায়েল হোসেন খান, সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনসহ পাঠাগারের অন্যান্য কর্মকর্তা ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।
