Saturday, 15 April 2023

আশ্রায়ন প্রকল্পের ১৮৯ পরিবার পেল ডাঃ ফেরদৌস খন্দকারের ঈদ সামগ্রী

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গুচ্ছ গ্রমে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আশ্রায়ন প্রকল্পের ঈদগা মাঠ প্রাঙ্গণে ‘শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে ১৮৯ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার আহবায়ক রাশেদা আক্তার, সদস্য সচিব আব্দুর রহমান ভুইয়া, উপজেলা মহিলা শ্রমীক লীগের সভাপতি শাহিনুর লিপি, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার সদস্য সাইফুল ইসলাম, মোঃ রাজিব, পারভিন বেগম, হাসিনা বেগম, নাসরিন আক্তার প্রমুখ। 

ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশে উপকার ভোগী রহিমা বেগম, কুলসুম, রহমত আলী বলেন, আমরা করোনাকাল থেকে মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার এর ইফতার সামগ্রী, খাদ্য, বস্ত্র, ঔষধ, চিকিৎসা পেয়ে আসছি। রোজা এবং ঈদ আসলে আশায় থাকি ডাঃ ফেরদৌস খন্দকারের সাহায্য সামগ্রী কবে পাব। আজ পেয়ে আমরা খুবই আনন্দিত।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.