দেবীদ্বার উপজেলাধীন ১৫নং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদে মাঠে সম্মেলনের উদ্বোধন করেন
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন।
সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মোঃ আল-আমিন'কে সভাপতি ও মাজাহারুল ইসলাম সৈকত'কে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান ও প্রিতম রায় চৌধুরীকে সহ-সভাপতি, ইমরান হোসেন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিয়াদ ও মোঃ এনামুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্যোর আংশিক কমিটি ঘোষনা করেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আল-আমিন জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরকামতা ইউনিয়নের সভাপতি হিসেবে যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে তা যথাযথভাবে দায়িত্ব পালন করার প্রত্যয় প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধীদের হঠাতে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ছাত্রলীগের নির্দেশনা মেনে কাজ করে যাব এবং বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করে কাজ করবো।


