বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু মুসা ভূইয়ার সভাপতিত্বে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য
সুরক্ষা এবং মনন বিকাশে ক্রীড়া
এবং সাংস্কৃতিক চর্চা করতে হবে। ক্রিড়া প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং সাংস্কৃতিক চর্চায় মনন বিকাশের মাধ্যমে নিজেকে উজ্জীবীত করতে পারে। খেলাধূলার ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মনের আনন্দ ও জ্ঞানের বিকশিত ঘটে। তিনি আরো বলেন জাতির সংস্কৃতির কর্মকান্ডে যা যা উপাদান দরকার ছিল তার ভিত্তি কিন্তু শেখ কামাল গড়ে দিয়েছিলেন। আজ তা তরুণ প্রজন্মের কাছে লালিত হচ্ছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পাশাপশি কৃষি খাতেও আধুনিক যন্ত্রপাতির যোগান দিয়ে দেশের কৃষি খাতকে উন্নত কৃষিতে রুপান্তরিত করেছে, বঙ্গবন্ধুর তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে স্মার্ট বাংলাদেশ বিণির্মান হবে ইনশাআল্লাহ।
তিনি সূর্যপুর
উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে সূর্যপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ১৪ নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: জালাল ভূইয়া, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জহির উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আশ্রাফ (মেম্বার), কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: আবুল খায়েরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ
