কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম (রহঃ) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল বেতুয়া হুজুরের বাড়িতে শুক্রবার (১৭ ফেব্রæয়ারী) অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে বাদ জুমা হতে রাতব্যপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর হযরত মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। মাহফিলে আরো বয়ান করবেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী, জামেয়া দারুল হুদা কমপ্লেক্স কুমিল্লার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন, মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতির মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনিছুর রহমান আশরাফী, ঢাকার জিগাতলা বায়তুল মোহাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন, খুরুইল বুটিয়াকান্দি দরবারের পীরজাদা মাওলানা এমদাদুল হক এবং মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব ছাড়াও পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামসহ দেশ বরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য প্রখ্যাত এ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহঃ) ২০১৪ সালের ০২ ফেব্রæয়ারী দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।
প্রখ্যাত এ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহঃ) একজন জনপ্রিয় ওয়াজিনই নন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বির্কের উর্ধে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন।
গতানুগতিক ওয়াজিনদের নানা মত-পথের উর্ধে থেকে অগাধ ধর্মীয় জ্ঞানের অধিকারী এ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহঃ) বিভিন্ন ওয়াজ মাহফিলে তাঁর অশ্রæসিক্ত ও অন্তরে স্পর্শকরা বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর স্মরণে আগামী ১৭ ফেব্রæয়ারী শুক্রবার ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
