Sunday, 18 December 2022

কুমিল্লায় বিলুপ্তপ্রায় অসুস্থ বাজপাখি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

কুমিল্লার দেবীদ্বারে লোকালয়ে পড়ে থাকা বিলুপ্ত প্রায় পা ভাঙা একটি বাজপাখি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার  দুপুরের দিকে উপজেলার ইকরানগরী লোকালয় থেকে অসুস্থ বাজপাখিটি উদ্ধার করা হয়।

আজকালের খবরকে তথ্যটি নিশ্চিত করেন দেবীদ্বার ও মুরাদনগরে দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. আবদুল মতিন।

বন বিভাগ সূত্র জানায়, দুপুরের দিকে দেবীদ্বার পৌর এলাকার ইকরা নগরীর লোকালয়ে ডান পা ভাঙা অবস্থায় একটি বিলুপ্ত বাজপাখি দেখতে পান স্থানীয় লোকজন। পরে ওই এলাকার তাহসীন নামে এক কলেজ পড়ুয়া ছাত্র পাখিটিকে উদ্ধার করে দেবীদ্বার পশু হাসপাতালে এনে চিকিৎসা করান। পরে বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনকে তাঁরা তাৎক্ষণিক জানান। 


বিকেলেই কুমিল্লার মুরাদনগর ও দেবীদ্বারের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. মো. আবদুল মতিন ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পাখিটিকে উদ্ধার করেন।

পরে কুমিল্লার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে রেঞ্জ কর্মকর্তা নিজেই পাখিটি বনে অবমুক্ত করবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.