Monday, 19 December 2022

দেবীদ্বারে ফুলগাছ তলা পৌর মার্কেট কমিটির পরিচিতি অনুষ্ঠান


কুমিল্লার দেবীদ্বারে ফুলগাছ তলা পৌর মার্কেট কমিটির পরিচিতি অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা একটায় পৌর এলাকার ফুলগাছ তলার মেজবান কমিউনিটি সেন্টারে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মার্কেট কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন সরকার মিন্টুর সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন দেবীদ্বার পৌর মার্কেট কমিটির সাধানর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা তাজুল ইসলাম, নব গঠিত কমিটির সাধারন সম্পাদ মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক , প্রমূখ।

পরিচিতি অনুষ্ঠানে সভাপতি মোঃ মোশারফ হোসেন সরকার, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনসহ নবগঠিত কমিটিকে পরিচয় করে দেন দেবীদ্বার পৌর মার্কেট কমিটির সহ সাধারন সম্পাদক রমু দাস।  

নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, আমরা ব্যবসয়ী ও মার্কেট মালিকদের উন্নয়ন, ভোক্তা অধিকার নিশ্চিত ও আইন শৃংখলা ব্যবস্থার উন্নয়ন সহ সকল প্রকার দায়িত্ব সংরক্ষণে কাজ করব।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.