Sunday, 6 November 2022

সভাপতি-এনামুল সম্পাদক-তানজীল: দেবীদ্বারে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের দেবীদ্বার উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সংগঠনটির এক সাধারণ সভায় কুমিল্লা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবুল কালাম আজাদ ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি হিসাবে ডাঃ মোঃ এনামুল হক চৌধুরী, সাধারন সম্পাদক ডাঃ মোঃ তানজীলুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক ডাঃ সামসুন নাহার, দপ্তর সম্পাদক ডাঃ আতাউর রশীদ, কার্যকরী সদস্য ডাঃ মাইনুল ইসলাম এবং ডাঃ খোরশেদ আলম ভুইয়া নাম ঘোষনা করা হয়।

ডাঃ এবিএম মাহবুবুর রশীদের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন  কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শামীমুল ইসলাম বাবুল। আরো বক্তব্য রাখেন ডাঃ মোঃ মহব্বত আলী,ডাঃ দ্বীন মোহাম্মদ হোসেন, ডাঃ এটিএম গোলাম কিবরিয়া, ডাঃ খলিলুর রহমান, ডাঃ জামাল হোসেন প্রমুখ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.