Sunday, 2 October 2022

দেবীদ্বারে শান্ত হত্যা মামলায় শ্যোন এ্যরেষ্ট; ধর্ষণ মামলায় জামিন পেলেও হত্যা মামলার শ্যোন এ্যরেষ্ট থাকায় মুক্তি পেলেন না ছাত্রলীগ নেতা অনিক



কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক কুমিল্লার সদর থানায় দায়ের করা এক ধর্ষণ মামলায় সংশ্লিষ্ট থানায় সাপ্তাহিক হাজির থাকার শর্তে জামিন পেয়েছেন। আদালতে চলা ২ মামলার মধ্যে একটি মামলার জামিন পেলেন তিনি। তবে এবার তার নিজ গ্রামের এক হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা দেবীদ্বার থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত। আর এ কারনে ছাত্রলীগ নেতা অনিক সহসাই কারা মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবিরা। 

রোববার (২অক্টোবর) দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং এর আগে একই দিন সকালে আরেকটি ধর্ষণ মামলায় তাকে প্রতি সপ্তাহে হাজির থাকার শর্তে জামিন দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক কাজী আব্বাস উদ্দিন।

আদালতে ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিকের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ও বাদী পক্ষের আইনজীবি মো. আক্তার হামিদ খান কবির জানান, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন শাখায় আসামি আবু কাউছার অনিককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন জমা দেন দেবীদ্বারে শান্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম। আদালত তা মঞ্জুর করেন।

এর আগে কুমিল্লা সদর থানায় দায়ের হওয়া এক ধর্ষন মামলায় আসামি আবু কাউছার অনিককে গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরদিন ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে সদর থানার মামলায় অনিককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন। এরপর দেবীদ্বার থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলো পিবিআই।

রোবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান বলেন, আসামীর জামিন আদেশের কাগজ ও আর একটি মামলার শ্যোন-এরেষ্টের আদেশ পেয়েছি। এ কারনে তার কারামুক্তি হচ্ছেনা।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.