শেখ রাসেল কুইজ প্রতিযোগীতার ওয়েবসাইট ও কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা গেছে, ক বিভাগে ৮-১২ বছরের শিক্ষার্থীরা ও খ বিভাগে ১৩ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। ক বিভাগের পরীক্ষা হবে আজ ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে রাত আটটার মধ্যে, খ বিভাগের পরীক্ষা হবে ১ অক্টোবর একই সময়ে। উভয় পরীক্ষা ১০ মিনিট করে হবে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সারাদেশের ৬৪ জেলায় নাম নিবন্ধন চলছে। কুমিল¬ায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সর্বশেষ আপডেটে সর্বোচ্চ সংখ্যক নাম নিবন্ধন করেছে ২ লাখ ৬ হাজার ৬৯৫ জন। এতে চৌদ্দগ্রাম, মুরাদনগর, ব্রাহ্মণপাড়, দাউদকান্দি, লালমাই, চান্দিনা ও সদর দক্ষিন উপজেলার নিবন্ধনকারী প্রতিযোগীর সংখ্যা বেশি। দেশের জেলা ভিত্তিক কুমিল¬ার পরে রয়েছে চট্রগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মনবাড়ীয়া,ঢাকা, নারয়নগঞ্জ ও খুলনা। সবচেয়ে কম নিবন্ধন করেছে নড়াইল। বিজয়ীদের ১০ টি উন্নতমানের ল্যাপটপ পুরষ্কার দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন আরো বলেন, কুমিল্লা জেলার ৮ থেকে ১৮ বছরের শিশুদের নাম নিবন্ধন করার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছি তাই আমাদের জেলা এ নিবন্ধন প্রক্রিয়ায় দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক সংখ্যা নিয়ে আমরা প্রথম স্থানেই রয়েছি। আমাদের জেলায় যে পরিমানে এ প্রতিযোগীতায় নিবন্ধন হয়েছে সংখ্যায় যেয়ে অন্যান্য জেলা আমাদের দ্বারে কাছেও নেই। করছি। এতে করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানরা এইক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন।
