কুমিল্লা দেবীদ্বারে বাবার মৃত্যুর ৪২ দিন পর ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যান চালক পুত্রের। মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানিগঞ্জ গোমতী ব্রীজের পাশে ভিংলাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহত
মোঃ ফারুক মূন্সী (৩০) দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের মোঃ হোসেন মূন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক মূন্সী মঙ্গলবার সকাল ৯টায় দেবীদ্বার পৌর এলাকার পান্নারপোল মদিনা বেকারি থেকে ভ্যানযোগে মালামাল নিয়ে মীরপুর যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ব্রীজের কাছে জ্যামে আটকে পড়েন, হঠাৎ ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।
মদিনা বেকারির সত্বাধিকারী মোঃ ইব্রাহীম মিয়ার ভাগিনা মোঃ আনোয়ার হোসেন জানান, বিগত ৪/৫বছর যাবৎ নিহত ফারুক মূন্সী আমাদের দোকানে কাজ করতো। সে শতকরা ৭টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল সেলস করতো। এতে দৈনিক তার ৪-৫ শত টাকা ইনকাম হতো। সে আজ সকালে দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে।
এদিকে নিহত ফারুক মূন্সীর বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের ছোট ভাই রাসেল মূন্সী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দির্ঘ রোগভোগে পর ৪২ দিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলেগেলেন। এখন আমাদের গোটা পরিবারটিই অন্ধকারে পড়ে গেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং দূর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক নাম্বার ঢাকা মেট্রো-ট ১৬-৫৭৫০। মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
%20PIC;-%20ROAD%20ACCDIENT-%2006.09.2022%20(5).jpg)
%20PIC;-%20ROAD%20ACCDIENT-%2006.09.2022%20(6).jpg)
%20PIC;-%20ROAD%20ACCDIENT-%2006.09.2022%20(7).jpg)