Saturday, 27 August 2022

ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির উদ্যোগে ১৫ আগষ্টের শোক র‌্যালী

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাযজ্ঞের মধ্যদিয়ে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও কলঙ্কজনক ঘটনার সৃষ্টি করেছে দেশী-বিদেশী শত্রুদের ইন্দনে একদল বিপথগামী সেনা সদস্য। 

এ শোকাবহ দিনটির স্মরনে ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির উদ্যোগে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল’র নেতৃত্বে শনিবার বিকেল ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের দেবীদ্বার উপজেলার ইটাখোলা থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় ওই শোক র‌্যালী প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে ইটাখোলা বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সভাপতি মহিউদ্দিনএর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারন সম্পাদক অনুপম দেবনাথের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় ১৫ আগষ্টের শোকাবহ দিনটির স্মৃতিচারণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সফিক তুহিন, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ-সভাপতি সাইফ জালাল, রাজু ফকির, জহির উদ্দিন, রবিউল ইসলাম শিশির, যুগ্ম-সাধারন সম্পাদক সারোয়ার হোসেন রাকিব, সাংগঠনিক সম্পাদক রায়হান মিয়াজী, আলিফ হোসেন, মতিউর রহমান প্রমূখ। এছাড়াও দেবীদ্বার, চান্দিনা, দাউতকান্দি, তিতাস, মেঘনা উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.