Sunday, 28 August 2022

দেবীদ্বারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা,- বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো আ’লীগের ভেতরে গুপছিমেরে আছে



দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার চাটুলি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।

রাজামেহার ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোজাম্মেল হক হুমায়ুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ উপজেলা সভাপতি আলহাজ¦ আবুল কাসেম ওমানী, যুবলীগ কুমিল্লা (উঃ) জেলা সাবেক সভাপতি বাহাউদ্দিন বাহার, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সাবেক সভাপতি আবু কাউছার অনিক, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা সাবেক সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, মাওলানা সাবের হোসেন, আ’লীগ নেতা জাভেদ সারোয়ার, মোঃ আবুল বাশার ভূঁইয়া, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, পৌর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মূন্সী, ছাত্রলীগ রাজামেহার ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ মাহববুর রহমান ভূঁইয়া প্রমূখ। 

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন।

 কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন – ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে। বক্তারা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের সতর্ক থেকে দলকে সুসংঘটিত করে তোলার আহবান জানিয়ে আরো বলেন, বঙ্গবন্ধুর শত্রুরা এখনো আ’লীগে গুপচিমেরে আছে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.