২ ফেব্রুয়ারি প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ:)’র দশম মৃত্যুবার্ষিকী
এবিএম আতিকুর
রহমান
বাশার
:
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের অধিবাসী প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম (রহঃ)’র দশম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ০২ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে মুনাজাতরত অবস্থায় তিনি মৃত্যুকুলে ঢলে পড়েন।
তিনি কুমিল্লা ও পাশ্ববর্তী জেলাসমূহে প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও ওয়ায়েজ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে তাঁর অশ্রুসিক্ত বয়ানে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তর স্পর্শ করে তিনি প্রখ্যাত আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।
তাঁর স্মরণে আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
%20-%20PIC;-%20MAWLANA%20A.HAIMIR%2010NTH%20MRITHO%20BARSIKI-01.02.2024.jpg)