Wednesday, 24 January 2024

দেবীদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য নিয়ে হাজির এমপি আবুল কালাম আজাদ

 


অগ্নিকান্ডে পুড়ে যাওয়া হাজেরা বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ কালাম

দেবীদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য নিয়ে হাজির এমপি আবুল কালাম আজাদ

এবিএম আতিকুর রহমান বাশার,

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।



বৃহস্পতিবার সকালে তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেন। সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সমবেদনা জানান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের পরিবারের খাবারের জন্য ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী সুমনের চিকিৎসার জন্য ২০হাজার টাকা অগ্নিকান্ডে পুড়ে যাওয়া হাজেরা বেগমকে ১০ হাজার টাকা প্রদানসহ তার চিকিৎসার দায়িত্ব নেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এছাড়া ৮টি পরিবারের ঘর নির্মাণের জন্য ৪০ বান টিন দেওয়া ঘোষণাসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।



পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য- গত ২৪ জানুয়ারী মঙ্গলবার রাত পৌনে একটায় উপজেলার রাজামেহার  ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গবাদিপশুসহ ৮টি পরিবারের ১৪ টি ঘর অগ্নিকান্ডে ভস্মীভ হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.