Monday, 15 January 2024

শীতার্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার শাখার ৫ শত কম্বল বিতরণ

 


শীতার্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার শাখার শত কম্বল বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে শীতার্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার শাখার উদ্যোগে শত কম্বল বিতরণ করেছেন।

সোমবার বিকেল সাড়ে টায় শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার শাখা ব্যবস্থাপক মো. মইন উদ্দিন সভাপতিত্বে এবং সহ-ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ডাঃ মানসুরুল হক, অধ্যাপক ফোরকান আহমেদ, অধ্যাপক যাদব দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোসলেহ উদ্দিন মানিক ঁইয়া, আব্দুস সবুর, বাবুল হোসেন, ব্যাংক কর্মকর্তা মো. কামরুল হাসান, মো. শরীফ হাসান প্রমূখ।

আলোচকরা বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ সব সময়ই শীতার্তদের মাঝে শীত কম্বল, শীত বস্ত্রবিতরণই নয়, শিক্ষাবৃত্তিসহ উপকার ভোগীদের সহায়তা করে আসছেন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.