Thursday, 21 December 2023

গ্যাস সংযোগ নিতে ঘূষ না দেয়ায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত গ্যাস কর্মকর্তা গোলাম রায়হান বদলী

 


গ্যাস সংযোগ নিতে ঘূষ না দেয়ায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত

গ্যাস কর্মকর্তা গোলাম রায়হান বদলী

ঘুষ দিতে রাজি না হওয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে লাঞ্চিত করার দিনের মাথায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় উপ-শাখা (দেবীদ্বার) অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম রায়হানকে বদলী করা হয়েছে। ২০ ডিসেম্বর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ শহিদুল ইসলামের স্বাক্ষরে ওই কর্মকর্তাকে কুমিল্লা প্রধান কার্যালয়ে বদলী করা হয়।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের জোসনা বেগম অবৈধ ভাবে চুলা ব্যবহারের অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় উপ-শাখা (দেবীদ্বার) অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম রায়হান। পরের দিন ১৮ ডিসেম্বর জোসনা বেগম তার পিতা বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে নিয়ে দেবীদ্বার গ্যাস অফিসের ওই কর্মকর্তার নিকট গিয়ে নিয়মিত গ্যাসবিল পরিশোধিত বৈধ গ্যাস সংযোগটি কেন অবৈধ দেখিয়ে বিচ্ছিন্ন করা হলো- জানতে চাওয়া হয়। এসময় দাবী কৃত ৫০ হাজার টাকা দিয়ে সংযোগ নিতে প্রকৌশলী গোলাম রায়হান তাদেরকে বলেন। এতে ঘুষ দিতে রাজী অপারগতা জানান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া কথা বলতে গেলে গোলাম রায়হান তার রাজস্ব কর্মকর্তা আনিছুর রহমানকে নির্দেশ দেন মুক্তিযোদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে। ওই সময় দারোয়ান এসে বীর মুক্তিযোদ্ধাকে ধাক্কাতে ধাক্কাতে অফিস থেকে বাহির করে দেন।

১৯ ডিসেম্বর বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়ার মেয়ে জোসনা বেগম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার বরাবরে দেবীদ্বার গ্যাসের বিক্রয় উপ-শাখা কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম রায়হান বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। লিখিত অভিযোগের পর দিনই অর্থাৎ ২০ ডিসেম্বর ওই কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (গৌরিপুর) বিক্রয় শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক চৌধুরী জানান, গত ২০ ডিসেম্বর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গোলাম রায়হানকে কুমিল্লায় বদলী করা হয়েছে।

  ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রাজ্জাক বদলী বিষয়টি নিশ্চিত করে কালের কন্ঠকে বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ শহিদুল ইসলামের স্বাক্ষরে গোলম রায়হানকে বদলী করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে এখনো তদন্ত শুরু করা হয়নি। খুব দ্রæতই তদন্ত করা হবে।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.