Thursday, 30 November 2023

দেবীদ্বার আসনে ১৪ প্রার্থী : লড়াই হবে নৌকার সাথে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর এবং স্বামীর সাথে স্ত্রীর

 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:

দেবীদ্বার আসনে ১৪ প্রার্থী ঃ লড়াই হবে নৌকার সাথে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর এবং স্বামীর সাথে স্ত্রীর

এবিএম আতিকুর রহমান বাশার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- দেবীদ্বার আসনে আনন্দ মুখর শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে), বাংলাদেশ কল্যাণ পার্টি, গণফ্রন্ট, ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ)সহ ১৪ জন পার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক রিটার্নিং অফিসার খন্দকার . মুশফিকুর রহমানের কাছে  জনের মনোনয়নপত্র এবং দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিগার সুলতার নিকট জনের মনোনয়নপত্রসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে জন হেভিওয়েট প্রার্থী হলেন,- আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার।

অপরদিকে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে এবং কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী সাদিয়া সাবা প্রতিদ্বিদ্বতা করবেন।

মনোনয়ন ফরম জমাদানকারী প্রার্থীরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর। তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) এডভোকেট মোঃ মাহবুবুল আলম। কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত (গামছা প্রতীক) প্রার্থী সাদিয়া সাবা। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন। ইসলামী ঐক্য জোট (আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদী। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন প্রতীক) প্রার্থী সাহেরা বেগম। গনফ্রন্টের (মাছ প্রতীক) মো. আলাউদ্দিন। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীক) প্রার্থী বেনজির আনন। স্বতন্ত্র পদে সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকারসহ ১৪ জন প্রার্থী।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.