Friday, 29 September 2023

বঙ্গবন্ধু জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে আর উন্নয়নের রুপকার শেখ হাসিনার জন্ম হয়েছিল স্বাধীন দেশের মানুষের শ্বাস ফেলার অধিকার দিতে



শেখ হাসিনার জন্মদিন পালন

দেবীদ্বারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দোয়া আলোচনা সভা

বঙ্গবন্ধু জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে আর উন্নয়নের রুপকার শেখ হাসিনার জন্ম হয়েছিল স্বাধীন দেশের মানুষের শ্বাস ফেলার অধিকার দিতে

এবিএম আতিকুর রহমান বাশার ঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি হতে আর বঙ্গবন্ধুর কণ্যা উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছে ^াসরুদ্ধকর এক পরিস্থিতিতে দেশের সাধারন মানুষের নিঃশ^াস ফেলার জায়গাটি তৈরী করে দিতে



শুক্রবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেবীদ্বার রাজনৈতিক কার্যালয়রৌশন ভিলায়আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা' ৭৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হামদাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আব্দুল মাান্নান জয় ওই বক্তব্য তুলে ধরেন



কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাষ্টারের সভাপতিত্বে ওই দোয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বশির মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান . আহসানুল আলম কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সদস্য কালিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনো, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ প্রমুখ মাগরিবের নামাজের পর শত শত নেতা-কমীর উপস্থিতিতে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.