দেবীদ্বার পৌর নির্বাচন
১৩ মেয়র প্রার্থীসহ ১০৭ জনের মনোনয়নপত্র জমা
দেবীদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি /
কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন রোববার ( ১৮ জুন ) মেয়র পদে ১৩টি , সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮টি এবং সাধারন কাউন্সিলর পদে ৭৬ টিসহ ১০৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন - আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা মো . সাইফুল ইসলাম , স্বতন্ত্রপদে দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি সাংবাদিক এবিএম আতিকুর রহমান ( বাশার ) ( সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা ( সিপিবি ) জেলা কমিটি ), মো . শাহজাহান মোল্লা ( বিএনপি কুমিল্লা ( উঃ ) জেলার সাবেক সহ - সভাপতি ), মো . শরিফুল ইসলাম সুমন , মো . মোসলেহ উদ্দিন ভ ‚ ঁইয়া ( আওয়ামীলীগ উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ), সাংবাদিক আবুল খায়ের ( দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান ), মো . ছায়েদুর রহমান ( সবুর ), এম , এ কাইয়ুম ভ ‚ ঁইয়া ( আওয়ামীলীগ ২নং পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ), মো . সাইফুল ইসলাম সরকার , মো . আবুল কাশেম ( আওয়ামীলীগ পৌর কমিটির সভাপতি ও কুমিল্লা ( উঃ ) জেলা কমিটির উপদেষ্টা ), এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা ( আওয়ামীলীগ উপজেলা কমিটির সদস্য ), মো . কাউছার হায়দার ( শ্রমিক লীগ উপজেলা সাবেক সাধারন সম্পাদক ), মো . ছিদ্দিকুর রহমান সরকার ।
উল্লেখ্য দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর স্থানীয় সরকার মন্ত্রনালয় গত ৩১ মে নির্বাচন তফসিল ঘোষণা করেন । ওই তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়ণপত্র জমাদানের শেষ তারিখ , ১৯ জুন (সোমবার ) বাছাই , ২৫ জুন প্রত্যাহার , ২৬ জুন প্রতীক বরাদ্ধ এবং ১৭ জুলাই ভোট গ্রহন ।
এর আগে মেয়র পদে ১৫টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে - ১৯টি এবং সাধারন - কাউন্সিলর পদে - ৮৪টিসহ ১১৮টি ফরম বিতরণ করা হলেও মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ২টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১টি ও সাধারন কাউন্সিলর পদে ৮টিসহ মোট ১১ পদে মনোনয়নপত্র জমা দেননি ।
শেয়ার করুন