Saturday, 20 May 2023

দেবীদ্বারে ২টি ড্রেজার মেসিন ১৪০ ফুট পাইপ জব্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে অন্তত: ৩০টি ড্রেজার মেসিনে দির্ঘদিন যাবৎ অবৈধভাবে মাটি উত্তোলনে কৃষি জমি ধ্বংস, কৃষক নিঃশ^সহ পরিবেশ বিপর্যয় ঘটিয়ে আসলেও প্রশাসনের নিকট ভোক্তভ‚গীদের আবেদনের পরও অবৈধ মাটিকাটা কোন ভাবেই থামছেনা। 

শনিবার দুপুরে উপজেলার গুনাইঘর (্উঃ) ইউনিয়নের ধলাহাস গ্রামে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্থানীয় প্রশাসন। অভিযানকালে ড্রেজার মালিক নুরু মিয়া পালিয়ে গেলেও এ সময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে ২টি ড্রেজার মেশিন ১৪০ ফুট পানি নিষ্কাশনের প্লাষ্টিক পাইপ জব্দসহ ড্রেজার চালানোর অভিযোগে ধলাহাস গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মনির হোসেন(৩২)কে আটক করা হয়। পরে আদালত আটক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭দিনের বিনাশ্রমে কারাদন্ড দেয়। ৫০ হাজার টাকা পরিশোধে মনির হোসেনের দন্ডাদেশ রহিত করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ইউপি সদস্য দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসীনের নেতৃত্বে একদল পুলিশ, বিপুল সংখ্যক আনসার ও গ্রাম পুলিশসহ অন্যান্য কর্মকর্তাগন। 

সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.