কুমিল্লার দেীদ্বারে ‘গণধর্ষনের শিকার তরুণীর আত্মহত্যা’- সালিসে ধামাচাপা দেয়ার ঘটনায় অবশেষে থানায় ৩ ধর্ষককে অভিযুক্ত করে তরুণীর মা(৫০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় মামলার প্রধান আসামী হাসান বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লা ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট ওমর ফারুক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২ এপ্রিল দৈনিক কালের কন্ঠে ‘তরুণী কর্মীর আত্মহত্যা- কারখানা মালিকের ভাগ্নের নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ’ শিরোনামে অন্যান্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় এমন সংবাদ প্রকাশের পর জাতীয় মানবাধিকার কমিশন কুমিল্লার পুলিশ সুপারকে দায়ী ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বলায় পুলিশ এ মামলা নিয়েছে বলে জানিয়েছেন ওই ভুক্তভোগীর পরিবার।
সাংবাদিকদের নিকট ঘটনা প্রকাশের পর ধর্ষক পরিবার ও স্থানীয় প্রভাবশালীদের হুমকীর মুখে ভিক্টিমের মা’ আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়।
কুমিল্লার দেবীদ্বারে সংঘবদ্ধ ধর্ষনের শিকার তরুণীর আত্মহত্যার ঘটনায় থানায় ৩ ধর্ষককে অভিযুক্ত করে তরুণীর মা(৫০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় মামলার প্রধান আসামী হাসান বৃহস্পতিবার (৬এপ্রিল) কুমিল্লার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওমর ফারুক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।
একই সময়ে ঘটনার অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। এদিকে ঘটনা প্রকাশের পর ধর্ষক পরিবার ও স্থানীয় প্রভাবশালীদের হুমকীর মুখে ভিক্টিমের মা’ আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার (৪এপ্রিল) বুড়িচং উপজেলা থেকে আত্মগোপনে থাকা তাকে উদ্ধার করেন। ওই দিন বিকেলে ভিক্টিমের মা’(৫০) বাদী হয়ে ৩ধর্ষক পৌর এলাকার বিনাইপাড় গ্রামের মো. আব্দুল কাদের’র পুত্র মো. হাসান(২৭), মৃত: রাজা মিয়ার পুত্র মো. রুবেল মিয়া(২২), মুকবল হোসেন’র পুত্র মো. জসীম উদ্দিন(২৬) ও অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৪/৭৩, তারিখ- ০৪/০৪/২০২৩ইং। মামলার প্রেক্ষিতে প্রধান আসামী হাসান বৃহস্পতিবার(৬এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিন চাইলে, জামিন নামঞ্জুর করে বিচারক তাকে জেলহাজতে পাঠায়।
উল্লেখ্য, গত ১৭মার্চ রাত অনুমান সোয়া ৮টায় ভিক্টিম পিংকি আক্তার পাশর্^বর্তী খালার বাড়ি থেকে ফেরার পথে হাসান, রুবেল ও জসীম মুখে উড়না পেচিয়ে একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে পাশর্^বর্তী বাড়ির লোকজন দৌড়ে গেলে ৩ধর্ষক পালিয়ে যায়। গত ২০মার্চ রাত ৯টায় কীটনাশক টেবলেট (কেরির টেবলেট) খেয়ে পিংকি আত্মহত্যা করে। এদিকে ধর্ষকদের বাঁচাতে গত ২৫মার্চ ‘শাহজাহান ফিসিং নেট ইন্ডাস্ট্রির অফিস কক্ষে এক সালিস ডাকা হয়। সালিসে ‘শাহজাহান ফিসিং নেট ইন্ডাস্ট্রির মালিক প্রধান আসামি হাসানের মামা মো. শাহজাহান মেম্বার(৪৮), তার ভাই পৌরসভার ৪ নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক আবু তাহের(৪৬), প্রতিবেশী মো. মোস্তফা(৬৫), ছেনু মাষ্টার(৫০) ও মো. আওলাদ(৪০) সহ একটি প্রভাবশালী মহল ২লক্ষ টাকা জরিমানায় বিষয়টি ধামাচাপা দেয়।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কুষ্ণ ধর জানান, একাধিকবার অভিযান চালিয়ে ধর্ষণের সাথে অভিযুক্তদের এবং সালিসে ঘটনা ধামাচাপা দেয়ার হোতা সালিসদাদের খুঁজে পাইনি। এসময় ভিক্টিমের মাও পলাতক ছিলেন। বুড়িচং এলাকা থেকে ভিক্টিমের মা’কে উদ্ধার করে এনে মামলা দায়েরে সহযোগীতা করি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মামলার প্রধান আসামী হাসান কুমিল্লা ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করার সংবাদে আদালতে যেয়ে জামিনের বিরোধিতা করলে আদালত আসামী হাসানকে জেল হাজতে পাঠান। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
%20PIC;-GONO%20DHORSON-%2007.04.2023%20(1).jpg)