সারাদেশের ন্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে যুগপৎ অবস্থান কর্মসূচি পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ দফা দাবিতে শনিবার বিকাল ৩টায় বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেবীদ্বার পৌর এলাকার বাসভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক বেগম মাজেদা আহসান মুন্সীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহিম, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রুহুল, মোঃ জাকির হোসেন, মোহাম্মদ আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দরের আহবায়ক এবিএম আবুল বাশার, সদস্য সচিব অলিউল্লাহ সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাজমুল হাসান, উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসেন ও খাইরুল হাসান প্রমুখ।